শিলিগুড়িতে সরকারি পলিটেকনিক কলেজে চালু হলো সেফহোম - The News Lion

শিলিগুড়িতে সরকারি পলিটেকনিক কলেজে চালু হলো সেফহোম

 


দি নিউজ লায়ন;   শুক্রবার শিলিগুড়িতে সরকারি পলিটেকনিক কলেজে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সরকারি সহায়তায় ২০শয্যা বিশিষ্ট সেফহোমটি চালু হলো। পুর নিগমের প্রশাসক গৌতম দেব ও অন্যান্য প্রশাসক মন্ডলীর সদস্যরা এদিন সেফহোমের উদ্বোবোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই সেফ হোমে ১০পুরুষ ও ১০টি শয্যা বিশিষ্ট মহিলা ওয়ার্ড রয়েছে। শিলিগুড়ি পুরনিগমের তরফে বেশ কিছু অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হয়েছে। যাবতীয় পরিকাঠামোগত সহায়তা করছে রাজ্য। 


বর্তমানে শহরে ক্রমাগত সংক্রামিতের সংখ্যা কমছে। তবে বিশেষজ্ঞদের তৃতীয় ঢেউয়ের সতর্কবাণীর বিষয়টিকে মাথায় রেখেই সরকার ও জেলা প্রশাসন সর্বত ভাবে প্রস্তুত থাকছে। এদিন সূর্যনগর সমাজকল্যাণ সমিতি উদ্যোগে একাধিক স্বেচ্ছাসেবী গোষ্টি এই সেফহোমে রুগীদের দেখভালের দায়িত্বে থাকবে। পাশাপাশি নাগরিকদের বাড়িতে বাড়িতে ভ্যাকসিন পৌঁছানোর বিষয়েও এদিন জানান শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক গৌতম দেব। তিনি জানান বিষয়টি নিয়ে ডাঃ অভিজিৎ মুখার্জির সঙ্গে কথা হয়েছে। 


জেলাশাসকের সঙ্গে শনিবার দুয়ারে ভ্যাক্সিনেশন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে পুর নিগমের। দ্রুত বাড়ি কাছে টিকাকরণ কর্মসূচি চালু করতে চাই আমরা। এ বিষয়ে দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য জানান বিষয়টি নিয়ে পরিকল্পনা চলছে। একটি ভ্রাম্যমাণ গাড়ি শারীরিক অসুবিধা রয়েছে এরকম প্রবীণ নাগরিক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের বাড়ি কাছে গিয়ে টিকাকরণ করবে। তবে একেবারে প্রতি বাড়িতে বাড়িতে টিকাকরন এখনই সম্ভব নয়। পরিবর্তে প্রতিটি ব্যক্তির বাড়ির কাছে নিকটবর্তী টিকাকরন কেন্দ্র চালুর বিষয়টি ভাবনা চিন্তায় রয়েছে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.